মানুষের জীবন রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি গণফোরামের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ১৫:৪৮আপডেট : ২৫ জুন ২০২০, ১৫:৪৮

ড. কামাল হোসেনে ও ড. রেজা কিবরিয়া গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনে ও আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, করোনাভাইরাস বাংলাদেশে মহামারি আকার ধারন করেছে। তাই করোনা আক্রান্তদের  পরীক্ষার জন্য ল্যাব, অক্সিজেন, ভেন্টিলেশনসহ হাসপাতাল গুলোতে পর্যাপ্ত শয্যার ব্যবস্থা করতে হবে। মানুষের জীবন রক্ষায় সরকারকে প্রয়োজনীয় সব ব্যবস্থা দ্রুততার সঙ্গে গ্রহণ করার দাবি জানান তারা।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে দলের আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন গণফোরামের দুই শীর্ষ নেতা।

যৌথ বিবৃতিতে কামাল হোসেন ও রেজা কিবরিয়া বলেন, চিকিৎসা নিতে আসা মানুষ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। রেড-জোন এলাকাতে মানুষের খাদ্য, চিকিৎসা, ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যখাতের  সব দুর্নীতি বন্ধ এবং সৎ-দক্ষ বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় কমিটি গঠন করে সব কাজের সমন্বয় করার দাবি জানান তারা।

বিবৃতিতে চিকিৎসা দিতে গিয়ে মৃত্যুবরণকারী চিকিৎসকদের জন্য শোক প্রকাশ করেন কামাল হোসেন ও রেজা কিবরিয়া। তারা বলেন, ‘চিকিৎসক ও স্বাস্থ্যর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য সেবাকে চলমান রাখার প্রতি খেয়াল রাখা আবশ্যক।’

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম