২ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ ডেকেছে বাম জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২০, ১৯:০৫আপডেট : ২৬ জুন ২০২০, ১৯:০৭

বাম গণতান্ত্রিক জোট

স্বাস্থ্য খাতে দুর্নীতি, করোনা চিকিৎসা নিয়ে নানামুখী সমস্যাসহ বিভিন্ন ইস্যুতে আগামী ২ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (২৬ জুন) জোটের অনলাইন বৈঠকে এ কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন সন্ধ্যার দিকে জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বাম জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনলাইন বৈঠকে জোটের নেতারা তিনটি কর্মসূচির সিদ্ধান্ত নেন। আগামী ২৮ জুন পাটকল বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ, ৩০ জুন খুলনাসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরে বিক্ষোভ ও ২ জুলাই স্বাস্থ্য খাতের দুর্নীতি, চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিসহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাম জোট।

এ বিষয়ে জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ  মিটিং শেষ হয়েছে। ২৮ জুন ও ৩০ জুন খুলনা, চট্টগ্রাম, নরসিংদী, ডেমরাসহ এসব এলাকায় বিক্ষোভ করবো। ২ জুলাই জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদসহ  স্বাস্থ্য খাতের দুর্নীতি, চিকিৎসাসহ কয়েকটি ইস্যুতে বিক্ষোভ করবে বামজোট।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম