‘করোনা পরীক্ষায় ফি আরোপ হলে গণআন্দোলন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ১৪:৩২আপডেট : ২৯ জুন ২০২০, ১৪:৩৬

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করোনা পরীক্ষায় ফি আরোপ করা হলে আন্দোলনের হুঁশিয়ারি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এম হাছিবুল ইসলাম বলেন, ‘করোনা নমুনা পরীক্ষায় সরকারিভাবে ফি আরোপ অমানবিক হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশব্যাপী আন্দোলনে নামা হবে।’ সোমবার (২৯ জুন) সকালে পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইনে অনুষ্ঠিত মজলিসে শুরার ষান্মাসিক অধিবেশনে সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

হাছিবুল ইসলাম বলেন, ‘করোনা সৃষ্ট বৈশ্বিক বিপর্যয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষ অর্থনৈতিক দৈন্যতার মধ্যে দিনাতিপাত করছে। দেশের মানুষ অর্থাভাবে তিন বেলা খাবার খেতে পারছে না। এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলায় সাধারণ মানুষের অনীহা রয়েছে। উপসর্গ নিয়েও পরীক্ষা করাচ্ছে না এমন তথ্যও অহরহ। এ পরিস্থিতিতে নমুনা পরীক্ষায়  ফি আরোপ করার কোনও কারণ নেই, বরং এতে স্বাস্থ্যখাতে দুর্নীতির নতুন দ্বার উন্মোচন করে দেওয়া হচ্ছে কিনা তা এখনই ভেবে দেখা দরকার।’

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, ‘করোনাকালে ক্ষমতাসীন দলের নেতারা ডাকাতিতে নেমেছেন। স্বাস্থ্যখাত দুর্নীতির রেকর্ড ভঙ্গ করেছে, চিকিৎসাদানে অবহেলা চরমে।’

সংগঠনের সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরামের সঞ্চালনায় পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন– কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, জয়েন্ট সেক্রেটারি আব্দুজ্জাহের আরেফী, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমীন, তথ্য ও গবেষণা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ প্রমুখ।

/সিএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক