পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি এলডিপি'র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ১৩:৫৩আপডেট : ০২ জুলাই ২০২০, ১৩:৫৩

এলডিপি (একাংশ) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে কথিত ‘গোল্ডেন হ্যান্ডশেক’ প্রক্রিয়ায় শ্রমিক বিদায়ের ঘোষণা বাতিলের দাবি জানিয়েছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি (একাংশ) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, 'রাষ্ট্রীয় সম্পদ দখল ও লুট করে নিজেদের পকেটে ভরে বিদেশে পাচারের যে আয়োজন, তা পাটকলের শ্রমিকরা মানবে না।'

পাটকল বন্ধ এবং শ্রমিক ছাঁটাই ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, 'করোনাকালে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে ৫০ হাজার শ্রমিককে কর্মহীন করা এবং লক্ষাধিক মানুষকে নতুন করে দারিদ্র্যের মধ্যে ঠেলে দেওয়া—সরকারের চরম নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। যখন ৮-১০ লাখ পোশাক শ্রমিক চাকরি হারানোর শঙ্কায় আছে, প্রায় ৩ কোটি লোক নতুন করে দারিদ্র্যসীমায় নেমে এসেছে; তখন পাটকল শ্রমিক এবং এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া কোনোভাবেই সহ্য করা যায় না।'

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী