স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বামজোটের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ২০:৪১আপডেট : ০৯ জুলাই ২০২০, ২০:৪৫

বামজোটের বিক্ষোভ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অপসারণ ও স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে জোটের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে নেতারা বলেন, ‘করোনা মোকাবিলায় শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতর ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। একদিকে ব্যর্থতা আর সমন্বয়হীনতা পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। তারসঙ্গে আছে দুর্নীতি-লুটপাট। এ প্রক্রিয়ায় গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। করোনা, নন করোনা কোনও রোগী চিকিৎসা পাচ্ছেন না। এ ব্যর্থতার দায় নিয়ে মন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকার কোনও নৈতিক অধিকার নেই।’

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদের (মার্কসবাদী) মানস নন্দি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভুঁইয়া, কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক আন্দোলনের কমরেড হামিদুল হক ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম