‘শিক্ষাঙ্গনে ছাত্র নেতৃত্বের প্রাতিষ্ঠানিক বিকাশে ভূমিকা রেখেছেন এমাজউদ্দীন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২০, ১৫:৩০আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৬:১১

‘শিক্ষাঙ্গনে ছাত্র নেতৃত্বের প্রাতিষ্ঠানিক বিকাশে ভূমিকা রেখেছেন এমাজউদ্দীন’ প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে সাবেক ১৯ জন ছাত্রনেতা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। শনিবার (১৮ জুলাই) সকালে ছাত্রদলের সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা বলেন, ‘ড. এমাজউদ্দীন আহমদ আমাদের দেশে শিক্ষার উন্নয়নে, শিক্ষাঙ্গনে ছাত্র নেতৃত্বের প্রাতিষ্ঠানিক বিকাশে অনন্য ভূমিকা পালন করেছিলেন।’

গতকাল (শুক্রবার) সকালে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন দেশের খ্যাতনামা এই রাষ্ট্রবিজ্ঞানী। এমাজউদ্দীন প্রসঙ্গে বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশে গণতন্ত্রের সংকটকালীন সময়ে তিনি অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছা ও পছন্দ অনুযায়ী সরকার বেছে নেওয়ার অধিকার এবং সহমত প্রকাশের অধিকারের প্রশ্নে ছিলেন বরাবরই আপসহীন।’

বিবৃতিতে ছাত্রদলের সাবেক নেতা শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, আমানুল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, নাজিমুদ্দিন আলম, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, হাবিব উন নবী খান সোহেল, শাহাবুদ্দিন লাল্টু, আজিজুল বারী হেলাল, এবিএম মোশারফ হোসেন, শফিউল বারী বাবু, সুলতান সালাহউদ্দিন টুকু, আমীরুল ইসলাম, আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ, রাজীব আহসান ও আকরামুল হাসানের নাম উল্লেখ করা হয়।

/এসটিএস/এনএস/এমএমজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের