‘প্রেস ব্রিফিংয়ে আটকে আছে বিএনপির রাজনীতি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২০, ১৬:২২আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৯:৩৬

ওবায়দুল কাদের বিএনপির রাজনীতি প্রেস ব্রিফিং আর নেতিবাচকতার কাঁদামাটিতে আটকে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি সরকারের কোনও ইতিবাচক প্রয়াস দেখতে পায় না। তারা সমালোচনা আর মিথ্যাচারের বৃত্তে আবর্তিত হয়ে আছে।’

তিনি আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে সর্ব ইউরোপীয় শাখা আওয়ামী লীগের উদ্যোগে ’বাংলাদেশের এই সময়’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনাসভায় যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘চলছে শোকাবহ আগস্ট মাস। এ মাসে আমরা হারিয়েছি পরিবারের সদস্যসহ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার অমর স্থপতি, আমাদের স্বার্বভৌম মানচিত্রের চিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা। যে হত্যাকাণ্ডে নারী ও সন্তানসম্ভবা নারীও রেহাই পায়নি। বুলেটের আঘাতে বিক্ষত হয়েছে শিশুর দেহ। যা পৃথিবীর আর কোথাও দেখা যায়নি। সেদিন বিদেশে ছিলেন বলে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা নৃশংস হত্যাযজ্ঞ থেকে বেঁচে যান।’

তিনি বলেন, ‘আগস্ট মাস মানে হারানোর বেদনা, হায়েনাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ। যে বুলেট ১৫ আগস্ট রাতের শেষ প্রহরে হানা দিয়েছিল, সে বুলেট ২১ আগস্ট আরও নির্মম হয়ে হানা দিয়েছিল বঙ্গবন্ধু এভেনিউতে। ১৫ আগস্টে প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু। আর ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’

ওবায়দুল কাদের বলেন, ‘ষড়যন্ত্রের কুশীলবরা শুধু রূপ পরিবর্তন করে, হারায় না। ষড়যন্ত্রকারীদের অব্যাহত অপচেষ্টা আজও চলমান। আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে- উন্নয়ন অগ্রযাত্রা বিরোধী এ অপশক্তির ষড়যন্ত্র সম্পর্কে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অমিত সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্ব অর্থনীতির আকাশে বাংলাদেশ আজ এক দেদীপ্যমান সূর্য। উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ আজ বিশ্বমাঝে রোল মডেল হিসেবে স্বীকৃত। উন্নয়নের এ অভিযাত্রায় সম্প্রতি যুক্ত হয়েছে দুইটি চ্যালেঞ্জ। বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ রোধ ও মানুষের সুরক্ষা এবং পাশাপাশি দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে সাম্প্রতিক বন্যা। মানবিকতার উদাহরণ, আস্থার শেষ ঠিকানা আমাদের নেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম ও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করছি।’

 

 

 

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম