‘রাজনৈতিক কারণে কাকে, কোথায় গ্রেফতার করা হয়েছে প্রমাণ দিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ১৫:৪৪আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৫:৪৪

ওবায়দুল কাদের ‘যারা এদেশের রাজনীতিতে রক্তপাত, হত্যা আর প্রতিহিংসা ছড়িয়েছে তাদের মুখে গণতন্ত্র  ও মানবাধিকারের কথা বলা শোভা পায় না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি'র নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক কারণে কাকে, কোথায় গ্রেফতার করা হয়েছে তা বলুন। তথ্য-প্রমাণ দিন।’

তিনি আজ সোমবার (১০ আগস্ট) সকালে ময়মনসিংহ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি'র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

অপরাধী ও সন্ত্রাসীদের কোনও দলীয় পরিচয় থাকতে পারে না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার বিভিন্ন অপরাধে নিজেদের দলের লোকদেরও ছাড় দিচ্ছে না। তাহলে বিএনপি সমর্থিত কোনও অপরাধী গ্রেফতার হলে অভিযোগ কেন? কেন সেটাকে রাজনৈতিক ইস্যু করে তুলবেন? শেখ হাসিনার সরকার অপরাধীকে অপরাধী হিসেবে দেখে, রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। কিন্তু বিএনপির নজির আছে শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের অকারণে গ্রেফতারের। দলটির চট্টগ্রামের নেতা জামাল উদ্দিন হত্যা ও অপহরণের বিচার বিএনপি করেনি। কারণ তারা নিজেরাই তাকে অপহরণ করে হত্যা করেছে।’

আগস্টে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই

ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশের মাটি বীরের বীরত্বগাঁথার। আবার বিশ্বাসঘাতকতারও নিকৃষ্ট নজির আছে। এখানে দেশপ্রেমের যেমন বিরল দৃষ্টান্ত, তেমনি ষড়যন্ত্রেরও গন্ধ রয়েছে। এদেশে কিছু ঘটার আগে বোঝা যায় না। হঠাৎ করে দেশি-বিদেশি ষড়যন্ত্রে ১৫ আগস্ট ঘটানো হয়েছে। ২১ আগস্ট বোমা হামলা করা হয়েছে। বিএনপি ক্ষমতায় ছিল এবং তারাই জজ মিয়া নাটক সাজিয়ে ঘটনা অন্যদিকে নিতে চেয়েছিল। ১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিচার বন্ধে ইনডেমনিটি দিয়েছিল। তাই আগস্ট হলেই আমরা দুশ্চিন্তায় পড়ে যাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে। কেননা ষড়যন্ত্রকারী-বিশ্বাসঘাতকদের প্রেত্মারা এখনও সক্রিয়। আছে তাদের ষড়যন্ত্রের নকশা। গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা এখন তাদের অভ্যাসে পরিণত হয়েছে। অথচ এরা এদেশের রাজনীতিতে রক্তঘাত, হত্যা এবং প্রতিহিংসা ছড়িয়েছে। যারা মানবাধিকতারবিরোধী কর্মকাণ্ডে তাদের অতীতকে কলঙ্কিত করেছে তাদের মুখে মানবাধিকারের কথা কিছুতেই শোভা পায় না।’ 

যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে

মন্ত্রী বলেন, ‘করোনা সংকেটর সার্বিক দিক বিবেচনা ও সামগ্রিক দিক বিশ্লেষণ করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। ঘরে বন্দি থাকায় শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়ছে। সরকার যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে।’ সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

গণপরিবহনের প্রতি সতর্কতা
কোথাও কোথাও গণপরিবহনগুলো স্বাস্থ্যবিধি মানছে না এবং সমন্বয় করা ভাড়ার চেয়ে বেশি নিচ্ছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেন সড়ক পরিবহন মন্ত্রী। তিনি বলেন, ‘এ কাজে নিয়োজিত বিআরটিএ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাচ্ছি, যারা সরকারি নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ঈদের সময় সতর্কভাবে গাড়ি চালানোর কথা দিয়েও মালিক-শ্রমিকরা তা ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে অনেকের প্রাণহানীর ঘটনা ঘটিয়েছেন। অর্ধেক আসন খালি রাখার কথা থাকলেও মানেননি।’

মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানায় উদাসিনতা লক্ষ্য করা যাচ্ছে মন্তব্য করে তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

 

 

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী