‘খালেদা জিয়া কেক কেটে জন্মদিনের উৎসব না করায় জনগণ স্বস্তি পেয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২০, ১৩:৩৮আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৪:০৩

ওবায়দুল কাদের এবারের শোক দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জন্মদিনের কেক না কাটায় জাতি স্বস্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জাতীয় শোক দিবসে যারা কেক কেটে জন্মদিন পালন করতো, তারা এবার সেটি না করে কেক কাটার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। এতে জনগণ স্বস্তি পেয়েছে।’

শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিতর্ক এড়াতে কয়েক বছর ধরে জাতির শোকের এই দিনে জন্মদিন পালন করেননি বিএনপি প্রধান; যদিও এই দিনে তার জন্মদিন নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক আছে। এবারও জন্মদিন উপলক্ষে কেক না কেটে দোয়া-মাহফিলের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বঙ্গবন্ধুর পাঁচ খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

/এমএইচবি/আইএ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম