জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশ থেকে ১৭ আগস্টের মতো অপরাজনৈতিক তৎপরতা চিরতরে দূর করতে হবে। সাম্প্রদায়িক ও অনগ্রসর-পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গির চূড়ান্ত পরিণতির নাম জঙ্গিবাদ বলে মনে করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া এসব কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশে একযোগে ৬৩টি জেলায় বোমা বিস্ফোরিত হয়।
বিবৃতিতে তারা বলেন, প্রতিটি অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার হলে ১৭ আগস্টের মতো ঘটনা ঘটাতে কারও সাহস হতো না। দেশে যখন বিভক্তি আর প্রতিহিংসার রাজনীতির চলে তখনই অশুভ শক্তির উত্থান ঘটে। দেশের প্রতিটি শান্তিকামী মানুষ আর কোনও ১৭ আগস্ট ও ২১ আগস্ট দেখতে চায় না।








