‘শেখ হাসিনা হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২০, ১৯:৩৫আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৯:৪৭

এম এ আউয়াল ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেছেন, ‘বর্তমানে দ্ব্যর্থহীন নেতৃত্ব দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাতকে আরও শক্তিশালী করার কোনও বিকল্প নেই। শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে।’

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে এ কথা বলেন সাবেক এমপি এম এ আউয়াল। ২০০৪ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা হয়। ভয়াবহ ওই গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছিল ২৪ জন। শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী উপলক্ষে এ বাণী দেন এম এ আউয়াল। 

একইসঙ্গে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশে একযোগে ৬৩টি জেলায় বোমা বিস্ফোরণের প্রসঙ্গে এম এ আউয়াল বলেন, ‘১৭ আগস্ট ও ২১ আগস্ট হামলা একইসূত্রে গাঁথা, একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা মাত্র। জাতি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না। শান্তিপ্রিয় বাঙালি জাতিকে আর বিভক্ত করা যাবে না।’

তিনি বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলার মধ্য দিয়ে বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার যে চক্রান্ত হয়েছিল বিএনপি-জামায়াতের সৌজন্যে, সে চক্রান্ত আল্লাহর অশেষ রহমত ও দেশের জনগণের আন্তরিক প্রচেষ্টায় সফল হয়নি।’

তিনি আরও বলেস, ‘শেখ হাসিনাকে হত্যা আর দেশকে মেধাশূন্য করতে গ্রেনেড হামলা হয়েছিল, যার নেপথ্যে রয়েছে বিএনপি জামায়াত। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতেই ওই হামলা হয়েছিল। বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ সহযোগিতায় জঙ্গিবাদীরা ওই হামলা করেছিল বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতে।’

গ্রেনেড হামলার সঙ্গে যুক্ত হিসেবে আদালতে যাদের বিচার হয়েছে, প্রত্যেক আসামীর বিচার নিশ্চিত করার আহ্বান জানান এম এ আউয়াল। একইসঙ্গে ১৭ আগস্টের মতো ঘটনাও যেন না ঘটতে পারে, সেজন্য দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সব সময় সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন এম এ আউয়াল।

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম