সেনা মোতায়েনের পরিস্থিতি সৃষ্টি হয়নি: ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৫, ২১:০৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ০১:৫৬

কাজী রকিবউদ্দিন আহমদ আসন্ন পৌর নির্বাচনে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। এসময় তিনি বলেন- আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে, আমরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, এখনও সেরকম (সেনা মোতায়েনের) কোনও আলামত খুঁজে পাওয়া যায়নি।  
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে বিকেলে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা সেনা মোতায়েনের দাবি জানান। তবে বিএনপির এই দাবি নাকচ করে দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

নির্বাচনে কয়েকটি স্থানে সংঘর্ষের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি বলেন, ‘আমাদের দেশে ভারত কিংবা অন্যান্য দেশের মতো রাজনৈতিক সংস্কৃতি এখনও গড়ে ওঠেনি। আশাকরি আগামীতে এ ধরনের পরিবেশ সৃষ্টি হবে। আমরা ভিন্ন ধরনের রিপোর্ট পাচ্ছি। সেক্ষেত্রে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এসময় তিনি আরও জানান, নির্বাচনে মাঠ পর্যায়ে রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত রয়েছে। তারা দায়িত্বে অবহেলা করছে এমন খবর পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/ইএইচএস/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম