আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২০, ২০:১৬আপডেট : ২২ আগস্ট ২০২০, ২০:৩৩

ড. কামাল হোসেন  (ছবি নাসিরুল ইসলাম) আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলে দাবি করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘মেজর (অব.) সিনহার হত্যাকাণ্ড দেখিয়ে দিল দলীয়করণকৃত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের ফলে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে।’
শনিবার (২২ আগস্ট) গণফোরাম নেতা মুহসিন রশীদের চেম্বারে অনুষ্ঠিত কেন্দ্রীয় নেতাদের এক সভায় মোবাইলে ফোনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন কামাল হোসেন।
ড. কামাল হোসেন বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে জনগণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে অন্য দিকে করোনাকে নিয়ে দুর্নীতি সরকার প্রশ্রয় দিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার নিচ্ছে না। ’
তার দাবি, ‘এবার বন্যায় ও নদীভাঙনে কৃষকদের ফসলহানি হয়েছে, মানুষের ঘরবাড়ি, জমি, স্কুল-কলেজ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। সরকার বন্যা, নদীভাঙনের ব্যাপারে কোনও ব্যবস্থা নিচ্ছে না।’ করোনা ও নদীভাঙনে আক্রান্ত অসহায় মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন কামাল হোসেন।
জনগণের অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান এই নেতা বলেন, ‘দেশের সকল সমস্যা সমাধান করার লক্ষ্যে জাতীয় ঐক্যকে আরও জোরদার করতে হবে। ’ গণফোরামের আহবায়ক কমিটিসহ সকল জেলা-উপজেলা নেতৃবৃন্দকে উদ্যোগ গ্রহণ ও জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান কামাল হোসেন।
মোকাব্বির খান এম পি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ড. রেজা কিবরিয়া, আ ও ম শফিক উল্ল্যা, মুহসিন রশীদ, মোশতাক আহম্মেদ, সেলিম আফার, মোঃ ইসমাঈল, হারুন তালুকদার, শাহ নুরুজ্জামান, কায়সার, শফিউর রহমান বাচ্চু, লিঙ্কন প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক