রংপুর বিভাগ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এবি পার্টির কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২০, ২৩:২৭আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২৩:৩৫

এবি পার্টির নতুন কমিটি উত্তরবঙ্গের ৬টি জেলা ও রংপুর মহানগরে এবি পার্টির আহ্বায়ক ও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দলের সদস্য সচিব মুজিবুর রহমান মনজু বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি জানান, নতুন কমিটিগুলো হয়েছে রংপুর মহানগর, রংপুর জেলা, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড় জেলায়। এছাড়া, এসব জেলায় গত ২১ আগস্ট থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, আব্দুর রউফকে আহ্বায়ক এবং মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট রংপুর মহানগর এবং আব্দুল বাছেত মারজানকে আহ্বায়ক ও এনামুল হককে সদস্য সচিব করে ৪২ সদস্য বিশিষ্ট রংপুর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গাইবান্ধা জেলার সম্মেলনে অধ্যাপক ফজলুল করিমকে আহ্বায়ক ও মর্তুজা খানকে সদস্য সচিব করে ৫২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়।

অধ্যাপক আসাদুজ্জামান আসাদ এবং তানজির আহমেদ মিথুনকে সদস্য সচিব করে ৫৭ সদস্য বিশিষ্ট লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটি এবং অধ্যাপক রিয়াজুল আলম লাভলুকে সমন্বয়ক করে ৪৬ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটি করে এবি পার্টি। দিনাজপুর জেলাকে দুইভাগ করে দু’টি পৃথক কমিটি করা হয়।

নীলফামারীতে অধ্যাপক মো. আবু হেলাল কে আহ্বায়ক, মাওলানা লেয়াকত আলী ও ডা. এনায়েতুর রহমান যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি হয়। এ.বি সিদ্দিক কে সমন্বয়ক, তামজিদুল ইসলাম ও শারমিন আক্তারকে যুগ্ম সমন্বয়ক করে ৩১ সদস্যের পঞ্চগড় কমিটি করা হয়।

এসব সম্মেলনে দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও এরশাদ হোসেন সাজু, সদস্য সচিব মজিবুর রহমান মন্জুসহ অনেকে অংশগ্রহণ করেন।

/এসটিএস/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম