সব গুমের কথা ওবায়দুল কাদের জানেন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২০, ১৫:০৮আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৫:০৯

দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ দলের অন্যান্য নেতাকর্মীদের কারা গুম করেছে, তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানেন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৮ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়া মাহফিলের এসব কথা বলেন তিনি।

ছাত্রদলের সাবেক সভানেত্রী দিলরুবা শওকতের রুহের মাগফিরাত কামনায় মাহফিলের আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট এসোসিয়েশন।

রিজভী বলেন, ‘আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের দলের লোকদের বলেছেন, সাবধান বেশি বাড়াবাড়ি কইরেন না। কখন কী হয়ে যায় বলা যায় না। এখন এই কথা বলে লাভ কী? গত ১২ বছর পাচার হয়ে গেলও বরকতের টাকা, ফরিদপুরের ছাত্রলীগের সভাপতির টাকা। আর কত শাহেদ, শামীম ও সম্রাট! আপনারা ২০০৯ সালে যখন ক্ষমতায় এসেছিলেন তখন এসব কথা বললেই নেতাকর্মীরা অনেকটা সতর্ক থাকতো।’

রিজভীর দাবি, ‘ইলিয়াস আলীর মতো একজন এমপিকে গুম করে দেওয়া হলো। কে করেছে সেটা তো আপনি, ওবায়দুল কাদের তো তা জানেন। আপনি জানেন রাজশাহীর হিরুকে কে গুম করেছে। সেইদিন কেন আপনার আইনশৃঙ্খলা বাহিনী ও নেতাকর্মীদের বলেননি, সবাই সাবধান থাকবেন। কখন কী ঘটে যায়। এতো অন্যায়, এতো টাকা প্রচার। তাদের (আওয়ামী লীগের) তো ভয় থাকার কথা। হয়তো তিনি মুখ ফসকে বলেছেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের টাঙ্গাইলের এক এমপি বলেছে, তোমরা নিজেরা নিজেরা গণ্ডগোল করো, বাড়িতে বাড়িতে যেয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করতে পারো না? রাজশাহীর আরেক এমপি বলেছে, ছাত্রলীগ তোমরা নিজেরা নিজেরা মারামারি করো, ছাত্রদল-বিএনপি কর্মীদের সঙ্গে পারো না? আপনাদের সেই উসকানিতে ছাত্রলীগ বিশ্বজিতের মতো এক কিশোর শ্রমিককে হত্যা করেছে।’

সংগঠনের সভাপতি বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

 

 

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম