করোনায় মারা গেলেন রাজবাড়ীর বিএনপি নেতা খালেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২০, ১৪:২২আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৯:৪৫

করোনাভাইরাস রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ খালেক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টায় রাজধানীর বারডেম হাসপাতালের মিরপুর শাখায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর। রবিবার (৩০ আগস্ট) দুপুরে বিএনপির দফতর বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেন জানান, এম এ খালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম এম এ খালেক রাজবাড়ী জেলা বিএনপির একজন বলিষ্ঠ নেতা ও দক্ষ সংগঠক হিসেবে দলকে শক্তিশালী ও গতিশীল করতে ছিলেন নিবেদিতপ্রাণ। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে তার অবদানের জন্য তিনি এলাকাবাসীর কছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সৎ, সজ্জন মরহুম খালেক আইন পেশাতেও ন্যায়নীতিকে কখনও বিসর্জন দেননি। জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে আইনজীবীদের স্বার্থসংরক্ষণে তার অবদান ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে আমি তার শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের