আদালতের রায়ে বাংলাদেশ স্বাধীন হয়নি: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৩

আদালতের রায়ে বাংলাদেশ স্বাধীন হয়নি: গয়েশ্বর আদালতের রায়ে বাংলাদেশ স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আদালতের উদ্দেশে বলতে চাই ১৯৭১ সালে আদালতের কোনও রায়ে বা ঘোষণায় স্বাধীনতা যুদ্ধ হয়নি। যুদ্ধ করে, লড়াই করে, রক্ত দিয়ে, সন্তান দিয়ে, মা-বোনের ইজ্জত দিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।
বুধবার (২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।
গয়েশ্বর বলেন, ‘এই স্বাধীনতা আমাদের প্রাপ্তি নয়, স্বাধীনতা আমাদের অর্জন। ইতিহাস সঠিক না বেঠিক সেটা কোনওমতেই আদালতের বিষয় না।’ ‘যারা জোর করে যারা ক্ষমতায় থাকে তাদেরকে জোর করেই নামাতে হয়’ উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘তারা কিন্তু মুখের কথায় যায় না। এটা ইতিহাসের সত্য কথা।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘আন্দোলন চাই, আর সময় মতো আমি নিজেই নাই-এই মানসিকতা না বদলালে আন্দোলনে সফলতা আসবে না। ঈমান ঠিক করেন যেদিন বলতে পারবো মরতে হয় মরবো, গণতন্ত্র আনবো সেদিনই গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি পাবে।’
আলোচনা সভায় ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী প্রমুখ।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম