ইউএনও’র ওপর হামলার প্রতিবাদে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৬

বিক্ষোভে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর যুবলীগের দুই নেতার নৃশংস হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদ সুজন ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান রিচার্ড।
বিক্ষোভে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা গত ২ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র সরকারি বাসভবনে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। ভেন্টিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হাতুড়ির আঘাতে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সংগঠনটির সদস্য আসাদুল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হিলি ও ঘোড়াঘাট থেকে গ্রেফতারের পর তাদের রংপুর র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরপর যুবলীগ থেকে উভয়কে বহিষ্কার করা হয়। 
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এদিকে প্রথম অস্ত্রোপচারের পর স্থিতিশীল অবস্থায় আছেন ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম। জ্ঞান ফেরার পর তিনি স্বামীকে চিনতে পেরেছেন। অল্প কথাও বলেছেন। শুক্রবার দুপুরে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান