মসজিদে বিস্ফোরণ: তদন্তের দাবিতে তিতাসকে এবি পার্টির স্মারকলিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:১০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:১১

তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেন এবি পার্টির নেতাকর্মীরা

নারায়ণগঞ্জের তল্লা এলাকার মসজিদে বিস্ফোরণের ঘটনা তদন্তের দাবিতে তিতাসকে স্মারকলিপি দিয়েছে এবি পার্টি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল কাওরান বাজারে তিতাসের প্রধান কার্যালয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুনের সঙ্গে সাক্ষাৎ শেষে স্মারকলিপি দেয়।

বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহত মুসল্লিদের পরিবারকে ক্ষতিপূরণ, পুনর্বাসনসহ তিতাস গ্যাসে চাকরির ব্যবস্থা করা, হাইকোর্টের একজন বিচারকের নেতৃত্বে সমন্বিত টাস্কফোর্স গঠনপূর্বক তদন্তসহ স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, এরশাদ হোসেন সাজু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম