সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৫, ২১:২৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ২১:২৮

বিএনপির পতাকা পৌর নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান খান দুদু বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হোসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, সকাল ৯ টার মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে। এরশাদ সরকারেরই অংশ। তাই, তার বক্তব্য প্রধানমন্ত্রীর বার্তাও বহন করে।  বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।
দুদু বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এরশাদের বক্তব্যর পরিষ্কার করার দাবি জানাচ্ছি। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জাতীয় ও সিটি নির্বাচন যেভাবে হয়েছে, পৌর নির্বাচনও সেভাবে হবে। নির্বাচন কমিশনার অসহায়ত্ব প্রকাশ করেছেন। সরকার দলীয় মন্ত্রী-এমপিরা আচরণ-বিধি লঙ্ঘন করে যাচ্ছেন। নির্বাচনি পরিবেশও বিঘ্নিত হচ্ছে। ইসি কোনও পদক্ষেপ নিতে পারছে না। সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে। নির্বাচনি প্রচার কাজে সম্পৃক্তরা এলাকায় থাকতে পারছেন না। এভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম