‘গণতান্ত্রিক সমাজ নির্মাণই ছিল শফিকুল গানি স্বপনের স্বপ্ন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৫

‘গণতান্ত্রিক সমাজ নির্মাণই ছিল শফিকুল গানি স্বপনের স্বপ্ন’

রাজনীতির কঠিন সময়ে গণতান্ত্রিক সমাজ নির্মাণই ছিল শফিকুল গানি স্বপনের স্বপ্ন। একটি প্রগতিশীল-গণতান্ত্রিক-দুবৃর্ত্তায়নমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই তিনি রাজনীতি করেছেন। দুর্নীতি-দুর্বৃত্তায়ন আর স্বজনপ্রীতির বিরুদ্ধে শফিকুল গানি স্বপন ছিলেন আপসহীন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাপের প্রয়াত চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শফিকুল গানি স্বপনের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনায় আরও অংশগ্রহণ করেন— বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এম এ জলিল, বাংলাদেশ গণসংস্কৃতি দল-বাগসদ চেয়ারম্যান সরদার শামস আল মামুন, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় জনতা ফোরাত সভাপতি মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব এহসানুল হক জসীম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, ঢাকা মহানগর উল্টর আওয়ামী লীগ নেতা আ স ম মোস্তফা কামাল প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম