এমসি কলেজের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৭

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করছেন জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘আইনের শাসন নিশ্চিত করতে সিলেট এমসি কলেজে নারী নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের মানুষ বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেই এই জঘন্য ঘটনায় অভিযুক্তদের শাস্তি দেখতে অপেক্ষায় আছেন।’

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অপরাধীদের শাস্তি দাবি করে জিএম কাদের বলেন, ‘অপরাধীর কোনও দলীয় পরিচয় থাকতে পারে না। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের মুখোমুখি হতেই হবে।’

এ সময় উপস্থিত ছিলেন–জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, শিক্ষক প্রতিনিধি মো. রুহুল আমিন, মো. মহিবুল ইসলাম ইউসুফ ও অন্যরা।

/এএইচআর/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম