ভিন্নমতের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অব্যাহতি দেওয়া হচ্ছে: নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৫

মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ভিন্নমতের কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’ সম্প্রতি দুই বিশ্ববিদ্যালয় শিক্ষককে অব্যাহতি এবং সিলেটের এমসি কলেজের ধর্ষণের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সম্মিলিত পেশাজীবী পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানবন্ধনের আয়োজন করে।  

এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন যোগ্য শিক্ষককে একটি নিবন্ধ লেখার অপরাধে চাকরিচ্যুত করা হয়েছে। আর একজন শিক্ষকের কথা আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেওয়ায় শুধু তার চাকরি যায়নি, তিনি এখন দেশেও থাকতে পারছেন না। একইভাবে বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ তার গণতান্ত্রিক মতপ্রকাশে কারণে এই সরকারের অনুগত প্রশাসনের ধারায় চাকরিচ্যুত কিংবা অন্যভাবে বিপদাপন্ন হয়েছে।’

দুই শিক্ষকের অব্যাহতির প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শ্রদ্ধেয় মানুষ বলে পরিচিত। তারা কোনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে তারা পারেন, যারা নামে শিক্ষক, কিন্তু আসলে প্রশাসনের অনুগত ব্যক্তি।’

নজরুল ইসলাম খান বলেন, ‘এই ভিসি তো তিনি, যিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সরকারের ভাষায় “সন্ত্রাসী” বলেছিলেন। তাদের কাছ থেকে সুবিচার আশা করার কোনও কারণ নেই। আইন ভঙ্গ করে অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল দাবি করছি। এই দাবি আজকে যদি বাস্তবায়িত না হলে ইনশাল্লাহ আগামী দিনে হবে।’

দুর্নীতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের সমস্যা একটা নয়। আমরা অসংখ্য সমস্যায় জর্জরিত। আজ করোনার ভয়ে আমরা মাস্ক পরে থাকি। আমরা একটা মাস্ক পরি। কিন্তু যারা সরকারে আছেন তাদের একটা নয়, আরও বেশি মাস্ক পরা দরকার। কারণ তারা শুধু কোভিডে নয়, আরও অনেক ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। বিশ্বের তিন জন ধনী ড্রাইভারের মধ্যে বাংলাদেশের একজন আছেন। এদেশে দুর্নীতি-অনাচার আজ করুণ অবস্থাই চলে গেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলে, “আমরা ডিজি হতে চাই না। ডিজির ড্রাইভার হতে চাই।” ’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন– বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও এজেডএম জাহিদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ।

/এইচএন/এমএএ/

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম