শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২১

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পথশিশু, পঙ্গু, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে পথশিশু, পঙ্গু, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। আর রমনা পার্কে করা হয় বৃক্ষরোপণ।

বৃক্ষরোপণ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়, পরিবেশের ভারসাম্য রক্ষায়  শেখ হাসিনার নির্দেশ মেনে সারা দেশে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ করার আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘আমাদের একজন শেখ হাসিনা আছেন, যিনি বিশ্বের বুকে অনুকরণীয় মানবিক দৃষ্টান্ত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করার বিকল্প নেই।’  তিনি নেতাকর্মীদের বৃক্ষরোপণ ও বিতরণের পাশাপাশি অবহেলিত অসহায় বিপন্ন মানুষের পাশে মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ম. আব্দুর রাজ্জাক, দেবাশীষ বিশ্বাস, আব্দুল আলিম বেপারী, আরিফুর রহমান টিটু, শাহজালাল মুকুল, আবু তাহের, আনোয়ারুল আজিম সাদেক, রাহুল দাস, মেহেদী হাসান মোল্লা, আবিদ আল হাসান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, গোলাম রাব্বানী, আফরোজ হাবীব, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার প্রমুখ

এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে মোবাইল টেলিফোনে সংযুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রমের প্রশংসা করে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ