দুই স্বৈরাচার মিলে তৈরি হয়েছে ‘বড় স্বৈরাচার’: ভিপি নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২০, ২২:৪৫আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২৩:৪৬

দুই স্বৈরাচার মিলে তৈরি হয়েছে ‘বড় স্বৈরাচার’: ভিপি নুর নব্বই দশকের এরশাদ সরকার ও বর্তমান সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘স্বৈরাচার এরশাদ সরকার আর বর্তমান স্বৈরাচার সরকার, এই দুই স্বৈরাচার মিলে তৈরি হয়েছে বড় স্বৈরাচার। তারা এখন দেশের স্বার্থ দেখে না, জনগণের স্বার্থ দেখে না। ৯০-এ যারা স্বৈরাচারী সরকার ছিল, জনগণের রক্তে যাদের পতন হয়েছে, সেই স্বৈরাচাররা আজকের সংসদে গৃহপালিত বিরোধী দল।’

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক-কর্মচারীর সকল ব‌কেয়া বেতন পরিশোধের দা‌বি‌তে এক সমা‌বে‌শে তি‌নি এসব কথা বলেন।

নুরুল হক নুর ব‌লে‌ন, ‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে হবে। এ দেশে ভারতীয় দালালের কোনও ঠাঁই হবে না। যারা এ দেশের জনগণের বিপক্ষ গিয়ে কাজ করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।’

সরকারের উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার উন্নয়ন উন্নয়ন করে। আইয়ুব খানও উন্নয়নের কথা বলেছে, সে কি টিকতে পেরেছে? এরশাদ সরকারও উন্নয়নের কথা বলেছে, অনেক উন্নয়ন করেছে, সে কি টিকতে পেরেছে? পারে নাই। তারা স্বৈরাচারী পন্থায় জনগণের কাছে উন্নয়নের কথা বলেছে। কিন্তু নিষ্ঠুরভাবে তাদের পতন হয়েছে। তেমন এই সরকারও টিক‌তে পার‌বে না।’

এ সময় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

/এইচএন/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম