‘গণফোরামকে বিব্রত করার এখতিয়ার কারও নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২০, ১৬:৪৪আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৭:৪৫

‘গণফোরামকে বিব্রত করার এখতিয়ার কারও নেই’

গণফোরামকে বিব্রত করার কারও এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। রবিবার (৪ অক্টোবর) দুপুরে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এদিন দুপুরে কামাল হোসেনের মতিঝিলের কার্যালয়ে জরুরি বৈঠক থেকে এ বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে কামাল হোসেন ও রেজা কিবরিয়া বলেন, ‘গণফোরামের নামে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির কর্মকাণ্ড ইতোপূর্বেও আমাদের নজরে এসেছে । তাদেরকে বিধিসম্মতভাবে দল থেকে বহিষ্কার করে গণফোরাম যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এখন বহিষ্কৃতদের সঙ্গে  মিলিত হয়ে আবারও কয়েকজন সদস্য গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে দলের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও কয়েকজন সদস্যকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর তাদের সম্পর্কে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির রয়েছে।’

গণফোরাম সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার দুপুরে কামাল হোসেনের চেম্বারে বৈঠক শুরু হয়েছে। বিকাল সোয়া তিনটায় এ প্রতিবেদন লেখার সময় বৈঠকটি চলছিল।

রেজা কিবরিয়া বলেন, ‘নতুন করে চার জনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এরা হলেন— অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু,অধ্যাপক আবু সাইয়িদ ও জগলুল হায়দার আফ্রিক।’

কামাল হোসেন ও রেজা কিবরিয়া স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘যে কোনও ব্যক্তি গণফোরামের রাজনীতি ত্যাগ করে নতুন কোনও রাজনীতি করতে পারেন। কিন্তু গণফোরামের নামে অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে গণফোরামকে বিব্রত করার এখতিয়ার কারও নেই।’

উল্লেখ্য, গত দুই বছর ধরে গণফোরামে অস্থিরতা চলছে। আগামী আগামী ১৭ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আলাদা কর্মসূচির পালনের ঘোষণা দিয়েছে গণফোরামের দুই অংশ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি