আ.লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২০, ১৭:৪১আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৮:০৪

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক (ফাইল ছবি) সারাদেশে সন্ত্রাস, খুন, ধর্ষণের সমালোচনা করে বিএনপি দাবি করেছে জবাবদিহীতা না থাকার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি মনে করে, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যবহার করছে আওয়ামী লীগ এবং জবাবদিহিতার কোনও সুযোগ নেই বলেই এই ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।’

শনিবার (৩ অক্টোবর) বিকালে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা থেকে এই বক্তব্য উঠে এসেছে। রবিবার (৪ অক্টোবর) দলের দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকে কুয়েতের আমীর শেখ সাবাহ আল আহমদ আল সাবের আল সাবাহ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং কুয়েতের নব নির্বাচিত আমীরের কাছে সরাসরি একটি শোকপত্র পাঠানো হবে। এছাড়া, নির্বাচন কমিশন স্থানীয় সরকার সংক্রান্ত আইন-২০২০ এর বিষয়ে মতামত তৈরি করতে নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি গঠন করে স্থায়ী কমিটি।

স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জনগণের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

দৈনিক জনকণ্ঠ ও প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এছাড়া, ঢাকা-৫ আসনের উপনির্বাচন সমন্বয় করতে গয়েশ্বর চন্দ্র রায় ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে দলীয় কার্যক্রম সমন্বয় করতে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আহ্বায়ক করে দুটি কমিটি করা হয়েছে।

স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম