‘ডান-বাম ও ধর্মীয় দলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২০, ২১:৫৫আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:৩৬

‘ডান-বাম ও ধর্মীয় দলে গণতন্ত্র মুখ  থুবড়ে পড়েছে’ ডান-বাম ও ধর্মীয় সবধরনের রাজনৈতিক দলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মনজু। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু, শহীদ জিয়া ও এরশাদের পরিবারের সদস্য ছাড়া কেউ আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির প্রধান হতে পারছে না। পীরের সন্তান হচ্ছেন পরবর্তী পীর।  পরিবারতন্ত্র ও মোসাহেবতন্ত্র ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোকে অকার্যকর করে ফেলেছে।’

রবিবার (৪ অক্টোবর) এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের উত্তরা জোনের কমিটি গঠন উপলক্ষ্যে উত্তরার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন মজিবুর রহমান।

মনজু বলেন, ‘এবি পার্টি রাজনৈতিক দলগুলোর গৌরবময় ও ব্যর্থতার দিক পর্যালাচনা করে তার কর্মপন্থা নির্ধারণ করছে।  দলে যেন গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়, এবি পার্টির সবাইকে এই চ্যালেঞ্জ নিতে হবে, যেন কথা ও প্রতিশ্রুতির মিল ঘটিয়ে আমরা নতুন রাজনীতির স্বার্থকতা প্রমাণ করতে পারি ।’

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘সরকারি কর্মকর্তা, ডাক্তার, প্রকৌশলী কেউ যেন ভুলে না যায়, দেশের দুঃখী জনগণের ট্যাক্সের টাকায় তারা পড়ালেখা করেছে। পথের একজন ভিক্ষুক যখন ভোগ্য পণ্য ক্রয় করে সেও প্রত্যক্ষভাবে দেশে কর দাতার অন্তর্ভুক্ত হয়। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌবাহিনী সাবেক কমান্ডার শাব্বির আহমদ, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব মিনার।

সমাবেশের শেষ পর্যায়ে মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক ও নূরে আমল ভূঁইয়া মামুনকে সদস্য সচিব করে উত্তরা জোনের কমিটি ঘোষণা করা হয়।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম