‘পাড়ায়-পাড়ায় নারী নিপীড়নবিরোধী কমিটি গড়ে তুলুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২০, ১৬:৪৮আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৬:৫০

এম এ আউয়াল সারাদেশে অব্যাহতভাবে নারী নিপীড়ন, খুন-র্ধষণ ও নোয়াখালীর বেগমগঞ্জের একজন নারীকে বিবস্ত্র করে ধর্ষণচেষ্টার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন  ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। তিনি বলেন, ‘সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ ও নারী নিপীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করতে সারাদেশের পাড়ায়-পাড়ায় তরুণ-যুবা ও অভিজ্ঞদের নেতৃত্বে নারী নিপীড়নবিরোধী কমিটি গড়ে তুলতে হবে।’

সোমবার (৫ অক্টোবর) বিকালে রাজধানীর কলাবাগান কার্যালয়ে আয়োজিত দলীয় বৈঠকে এসব কথা বলেন এম এ আউয়াল।

সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, ‘নোয়াখালীর বেগমগঞ্জে একজন নারীর ওপর যেভাবে নির্যাতন হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি সভ্যদেশে এই ধরনের নিপীড়ন আর সহ্য করার সুযোগ নেই। বেগমগঞ্জের নিপীড়নের পেছনে যাদের যুক্ততা আছে, তাদের প্রত্যেককে দ্রুত গতিতে বিচারের আওতায় এনে সাজা নিশ্চিত করতে হবে।’

এম এ আউয়াল দাবি করেন, নির্যাতনের শিকার নোয়াখালীর বেগমগঞ্জের ওই নারীকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

ইসলামিক গণতান্ত্রিক পার্টির বৈঠকে দলের মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা ঘটনার বিচার দাবি করেন ও তীব্র নিন্দা জানান।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী