‘ক্ষমতাসীনদের ছত্রছায়ায় দেশব্যাপী ধর্ষক গড়ে উঠছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২০, ২০:০৩আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২০:০৬

‘ক্ষমতাসীনদের ছত্রছায়ায় দেশব্যাপী ধর্ষক গড়ে উঠছে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেছেন, ‘বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তাতে ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় দেশব্যাপী ধর্ষক গড়ে উঠছে। এ অবস্থায় আমরা যদি সোচ্চার না হই, তাহলে এসব ঘটনা ঘটতেই থাকবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে, সুশাসন নিশ্চিত না হলে, এটাকে বন্ধ করা যাবে না।’

বুধবার (৭ অক্টোবর) বিকালে রাজধানীর বিজয়নগরে এবি পার্টি আয়োজিত ধর্ষণবিরোধী বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও মানববন্ধনে দিলার চৌধুরী এসব কথা বলেন।

দিলারা চৌধুরী আরও বলেন, ‘নারীর প্রতি সহিংসতা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রাজনৈতিক ছত্রছায়া ছাড়া এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। আমরা সবাই ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। সর্বোচ্চ শাস্তি হিসেবে ধর্ষকদের ফাঁসি চাচ্ছি। কিন্তু বর্তমান ঘটনাবলী হলো ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা নামক রোগের সিমটম— যেখানে একটি কর্তৃত্ববাদী সরকার জেঁকে বসেছে। বাংলাদেশে কোনও আইনের শাসন নেই, কোনও বিচার নেই।’

বিক্ষুব্ধ নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধূরী। সঞ্চালনা করেন দলের যুগ্ম- আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন— ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু,  যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান কচি প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম