বিএনপির সময় হাজারও নারীকে ধর্ষণ করা হয়েছে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২০, ১৫:১৩আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৫:১৪

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে দেশে হত্যা, সন্ত্রাস, নারী ও সংখ্যালঘু নির্যাতনের যে অভয়ারণ্য তৈরি করেছিল তা বিএনপি ভুলে গেলেও এদেশের মানুষ ভোলেনি। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী হত্যা, হাজারও নারীকে ধর্ষণ করা হয়েছে। কেউ বিচার পায়নি, বিচারের বাণী নিভৃতে কেঁদেছে। পক্ষান্তরে শেখ হাসিনার সরকার কোনও অপরাধ আড়াল করতে চায় না, কোনও অপকর্ম রাজনৈতিক রং দিয়ে আড়াল করতে চায় না। অপরাধকে অপরাধ হিসেবে দেখে। দুর্নীতি, অনিয়ম ও যে কোনও অপরাধের মূলোৎপাটনে শেখ হাসিনার পিছু টান নেই। প্রতিটি ঘটনার বিচার হবে।

তিনি আরও বনৈ, ‘এদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল বিএনপি। ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।’

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) তার সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের ডাক দিয়েছে। তারা বছরের পর বছর এই একই ঢোল বাজিয়ে যাচ্ছে। আন্দোলন-নির্বাচনে চরমভাবে ব্যর্থ বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা। তাদের নেত্রীর মুক্তির জন্য আন্দোলন তো দূরের কথা, একটু চাপও তৈরি করতে পারেনি। তাদের আন্দোলন মুখে মুখে, পত্রিকার পাতায় ও ফেসবুক স্ট্যাটাসে। দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল বিএনপি। সরকার নয়, বরং বিএনপির নেতাদেরই ব্যর্থতার দায় নিয়ে টপ টু বটম পদত্যাগ করা উচিত।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টায় মেতে উঠেছে। একটি ঘটনাকে অন্যদিকে ঘোরানোর অপচেষ্টায় লিপ্ত তারা। যখনি কোনও ইস্যু পায়, তা খড়কুটোর মতো আঁকড়ে ধরে সরকারবিরোধী আন্দোলনের অপচেষ্টা চালায় এই দলটি। দেশে-বিদেশে কোথায় সরকারবিরোধী গোপন বৈঠক হচ্ছে সে ব্যাপারে আমরা সজাগ।’

আরও পড়ুন- সরকার দেশকে ধর্ষণ করছে: ফখরুল

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের