স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া যেতে পারে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২০, ১৮:৩৫আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৯:০৭

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া যেতে পারে: জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশ ও মেধাবীদের স্বার্থে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে সরকারের সিদ্ধান্ত  আবারও বিবেচনা করতে পারে। যেখানে সবকিছুই খুলে দেওয়া হয়েছে, সেখানে মেধাবী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়া যেতে পারে।

শনিবার (১০ অক্টোবর) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল বিবেচনায় সবার জন্য এইচএসসি পরীক্ষার ফল নির্ধারণ করা হতে পারে। কিন্তু যারা পরীক্ষায় অংশ নিতে চায়, তাদের জন্য এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করতে পারে সরকার।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘দেশ থেকে ধর্ষণ বিদায় করতে বিদ্যমান আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান নিশ্চিত করতে হবে। ধর্ষণের বিচার করতে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে স্বল্প সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। দ্রুত সময়ে বিচারের রায় কার্যকর করলেই দেশ থেকে ধর্ষণের মতো সামাজিক ব্যাধি দূর করা সম্ভব হবে।’

এ সময় আরও বক্তব্য রাখেন—জাপার কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম