‘৮০ শতাংশ মানুষ ধানের শীষে ভোট দিতে প্রস্তুত ছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ২০:৩০আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২০:৩৭

সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৮০ শতাংশ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বুধবার (১৪ অক্টোবর) বিকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে এক পথসভায় তিনি এই কথা বলেন। ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।

মোশাররফ বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে অংশ নিয়েছিলাম। দেশের শতকরা ৮০ ভাগ মানুষ তখন ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। তখন গোয়েন্দা সংস্থার লোকেরা আওয়ামী লীগের হাইকমান্ড জানালো ৩০ তারিখ যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে। তখনই তারা সিদ্ধান্ত নিলো আগের রাতে ভোট ডাকাতি করার। তারা ডাকাতি করেই প্রমাণ করেছে ভোট হলে বিএনপি ৮০ ভাগ ভোট পেত।’

পথসভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, যুগ্ম মহাসচিব হাবীবুন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন প্রমুখ।

/এএইচআর/এনএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক