শ্রমিকদের বাঁচার ন্যায্য আন্দোলন ষড়যন্ত্র নয়: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২০, ১৯:০১আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১৯:০৩

শ্রমিকদের বাঁচার ন্যায্য আন্দোলন ষড়যন্ত্র নয়: সাইফুল হক শ্রমিকদের  বাঁচার ন্যায্য আন্দোলন চক্রান্ত বা ষড়যন্ত্র নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।  তিনি বলেন, ‘শ্রমিক শ্রেণিসহ শ্রমজীবী মেহনতি মানুষের জন্য ভোটের অধিকারসহ পূর্ণাঙ্গ গণতান্ত্রিক অধিকার সবচেয়ে বেশী প্রয়োজন। গণতান্ত্রিক অধিকার না থাকলে শ্রমিকেরাই সবচেয়ে বেশি নিগৃহীত আর বঞ্চনার শিকার হন। দুনিয়াব্যাপী শ্রমিকশ্রেণির ধারাবাহিক লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার আইন।’

শুক্রবার (১৬ অক্টোবর) বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কর্মশালায় সাইফুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার ও মালিকরা কেবল উৎপাদন বাড়াতে চায়, কিন্তু তাদেরকে ন্যায্য মজুরিসহ গণতান্ত্রিক  ও মানবিক অধিকার দেয় না। উল্টো শ্রমিকদের বাঁচার ন্যায্য আন্দোলনকে তারা চক্রান্ত আর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে। শ্রমিক আন্দোলন দমনে গুণ্ডাবাহিনী আর পুলিশ লেলিয়ে দেয়। মিথ্যা মামলা আর গ্রেফতার করে শ্রমিকদেরকে নানাভাবে হয়রানি করে। এই করোনাকালেও কয়েক লাখ  শ্রমিককে অমানবিকভাবে ছাঁটাই করা হয়েছে। অনেকেরই বেতন-ভাতা পরিশোধ করা হয়নি।’

তোপখানা রোডে সংগঠনের সভাপতি শ্রমিক নেতা মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় শ্রমিক আন্দোলন ও সংগঠনের বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম