ধর্ষককে ছাত্র ইউনিয়ন কর্মী পরিচয় দিয়ে উদ্দেশ্যমূলক প্রচারণার অভিযোগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ অক্টোবর ২০২০, ২২:১৭আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২২:২১

ছাত্র ইউনিয়ন বরিশালের আগৈলঝাড়ায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ গাজী নামে তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষার্থী পুলিশের কাছে নিজেকে ছাত্র ইউনিয়নের কর্মী বলে দাবি করেছেন।

তবে বিষয়টির সঙ্গে দ্বিমত পোষণ করেছে সংগঠনটি। বাংলা ট্রিবিউনে এ বিষয়ে প্রকাশিত ‘ধর্ষণ মামলায় তিতুমীর কলেজ শিক্ষার্থী গ্রেফতার’ শীর্ষক সংবাদের জের ধরে প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

দফতর সম্পাদক ফয়জুর মেহেদি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ‌‘সাজ্জাদ গাজী নামে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদ, বরিশাল জেলা সংসদে কোনও কর্মী নেই। প্রসঙ্গত ২০১৪ সালের পর থেকে সরকারি তিতুমীর কলেজ ও আগৈলঝাড়ায় ছাত্র ইউনিয়নের কোনও কমিটি নেই। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রচারণার তীব্র নিন্দা জানাচ্ছে।’

একইসঙ্গে বরিশালের আগৈলঝাড়ায় কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ গাজীর দ্রুত বিচারের দাবি জানায় সংগঠনটি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি