মুক্তিযোদ্ধা শ্রমিকনেতা আতিউল ইসলামের দাফন সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২০, ২১:০৩আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২১:১০

মুক্তিযোদ্ধা শাহ আতিউল ইসলাম ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি ও মুক্তিযোদ্ধা শাহ আতিউল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) গণসংহতি আন্দোলন পক্ষে থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ অক্টোবর ভোর ৩টা ৩০ মিনিটে ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সংগ্রামী সভাপতি এবং খুলনা অঞ্চলের মুক্তিযুদ্ধ সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শাহ আতিউল ইসলাম করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর সাড়ে ১১ টায় তার ঢাকার গোপীবাগের বাসায় মরদেহ নেওয়া হলে স্থানীয় মানুষ ও তার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পাশের মসজিদে তার প্রথম জানাজা হয়। বিকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে আতিউল ইসলামের বয়স হয়েছিল ৭৭ বছর। এই মুক্তিযোদ্ধা সংগঠক ১৯৭১ সালে খুলনা ও যশোর অঞ্চলে সরাসরি যুদ্ধ করেন। বাবার সরকারি চাকরির সুবাদে পড়াশোনা করেছেন খুলনা জেলা স্কুল এবং বিএল কলেজে। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে পড়াকালে ছাত্র ইউনিয়ন (মেনন) দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। মোনায়েম খান বিরোধী লড়াইয়ে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে মামলায় পড়াশোনা আর শেষ করা হয়নি। ১৯৬৪ সালে খুলনায় ‘শ্রমিক কর্মী সংঘে’ সক্রিয়ভাবে যুক্ত হন। শ্রমিক আন্দোলনের আরেক কিংবদন্তি নেতা ডা. সাইফ-উদ-দাহার ও শাহ আতিউল ইসলাম মিলে খুলনার পাটকলগুলোর শ্রমিকদের মধ্যে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছিলেন। তখন থেকেই ডা. সাইফ-উদ-দাহারের সঙ্গে মিলে সারাদেশে শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রতিষ্ঠা, আইয়ুব শাহির বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে সক্রিয়া ভূমিকা রাখেন তিনি। ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন শাহ আতিউল ইসলাম। বৃহত্তর মুক্তি সংগ্রামের জন্য গঠন করেছিলেন ‘কমিউনিস্ট কর্মী সংঘ’।

মুক্তিযোদ্ধা শ্রমিকনেতা আতিউল ইসলামের দাফন সম্পন্ন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে কমিউনিষ্ট কর্মী সংঘের নেতাকর্মীরা দেশের ভেতরেই খুলনা যশোরের শার্শা, নাভারন, দেওহাটা, ঝিকরগাছা নড়াইলে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ লড়াই করেন। শাহ আতিউল ইসলাম মুক্তির সংগ্রামের সেই লড়াইয়েও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

পরবর্তীতে তিনি ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন, মৃত্যুর আগ পর্যন্ত সেই দ্বায়িত্বেই ছিলেন।

তার কবরে পুস্পস্তবক নিবেদন এবং শ্রদ্ধা জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, আবু বকর রিপন, মনিরউদ্দীপ পাপ্পু, জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় সদস্য দীপক রায় এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহসাধারণ সম্পাদক আলিফ দেওয়ান প্রমুখ।

 

/এএইচআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান