দিনে আসেন, দেখিয়ে দেবো শক্তি কত: ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ১৪:৩৫আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৪:৩৫

বিএনপি প্রার্থীর প্রচারণায় প্রকৌশলী ইশরাক হোসেন ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন উপলক্ষে বিএনপির দলীয় প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে দলটির বিদেশ বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, ‘রাতের বেলা কেন? দিনের বেলা আসেন। দেখিয়ে দেবো কার কত শক্তি। রাতের বেলা কাপুরুষের মতো হামলা করে ভয় দেখানো যাবে না।’ রবিবার (২৫ অক্টোবর) ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরের প্রচারণায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এস এম জাহাঙ্গীরের সঙ্গে ঢাকা-১৮ আসনের কামারপাড়ার রানাভোলায় মহানগর উত্তর বিএনপির সহসাধারণ সম্পাদক মোস্তফা জামানের বাড়িতে যান ইশরাক হোসেন। বিএনপির নির্বাচনি মিডিয়া উইং দাবি করেছে, শনিবার রাতে মোস্তফা জামানের বাসায় হামলা করে দুষ্কৃতকারীরা।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তৃতীয় দিনের মতো ধানের শীষের পক্ষে উত্তরখান আটিপাড়া বাজার থেকে গণসংযোগ শুরু করেন এস এম জাহাঙ্গীর। এদিন সকালে মোস্তফা জামানের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।

সেখানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের কোনও নেতাকর্মীর ওপর হামলা চালানো হলে, প্রয়োজনে পাল্টা হামলা হবে। আমরা শান্তিপূর্ণ থাকতে চাই। অশান্তি ডেকে আনবেন না, সেটি কারও জন্যই মঙ্গল হবে না।’

এরপর অনুসারী-নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হেলাল মার্কেট, চামুরখান, মৈনারটেক, মাস্টার বাড়ি, আটিপাড়া হয়ে রাজবাড়িতে গণসংযোগ করেন জাহাঙ্গীর।

/এসটিএস/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম