ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা চরমোনাই পীরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ১৯:১৩আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:৩০

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (ছবি: সাজ্জাদ হোসেন)

ঢাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে বায়তুল মোকাররম থেকে দূতাবাস অভিমুখে গণমিছিল যাবে বলে জানিয়েছে দলটি। ফ্রান্সে প্রকাশ্যে বহুতল ভবনে রাসুল (সা.)-এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামী আন্দোলন।

এদিকে রবিবার বিকালে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্নীতি, দুঃশাসন, নারী নির্যাতন, ধর্ষণ দেশকে চরম সংকটে ঠেলে দিয়েছে। নারী নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। সব অস্থিরতা থেকে মুক্তি পেতে ইসলামের অনুশাসনে ফিরে আসতে হবে। ইসলাম ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়।’

চরমোনাই পীর বলেন, ‘দেশে আইনের শাসন না থাকায় নারী নির্যাতন ও ধর্ষণ সীমাহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ বন্ধ করতে হলে এর উৎসগুলো আগে বন্ধ করতে হবে। সেই সঙ্গে শিক্ষার সব স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পাড়ায় মহল্লায় ধর্ষণবিরোধী কমিটি গঠন করে ধর্ষণ বন্ধে ইসলামের বিধান তুলে ধরতে হবে।’

সৈয়দ মো. ফজলুল করীম ইসলামিক রিচার্স সেন্টার বাস্তবায়ন কমিটি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ ও আলহাজ খন্দকার গোলাম মাওলা।

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী