ম্যাক্রোর বক্তব্য মুসলমানদের জন্য অপমানজনক: গণসংহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ১৯:১০আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৯:১২

গণসংহতি আন্দোলন

ফ্রান্সের প্রেসিডেন্স ইমানুয়েল ম্যাক্রোর সম্প্রতি দেওয়া বক্তব্যকে ‘মুসলিম বিদ্বেষী’ বলে অভিহিত করে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল। তারা বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে সরকারি ভবনে ইসলামের নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং রাষ্ট্রপতির ভাষণে যে ভাষায় কথা বলা হয়েছে, তা সারা দুনিয়ার মুসলমানতো বটেই ফ্রান্সে বসবাসকারী সংখ্যালঘু জনগোষ্ঠী বিশেষত মুসলমানদের জন্য অপমানজনক এবং উসকানিমূলক।’

মঙ্গলবার  (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সাকি ও রুবেল এসব কথা বলেন।

সরকারি ভবনে ইসলামের নবীর ব্যঙ্গ ছবি প্রদর্শন এবং ফ্রান্সের রাষ্ট্রপতির বক্তব্যের বিরোধিতা করে অবিলম্বে বিবৃতি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের এই দুই শীর্ষ নেতা।

বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের রাষ্ট্রপতি আসন্ন নির্বাচনে তার গদি রক্ষার জন্য জনতুষ্টিবাদী উগ্র জাতীয়বাদের সমর্থন পেতেই এ ধরনের বক্তব্য দিচ্ছেন।

গণসংহতির দুই নেতা বলেন, ‘ফ্রান্সে বসবাসরত কৃষ্ণাঙ্গ আরব ও অন্যান্য সংখ্যালঘু জাতি ও সম্প্রদায়ের ওপর দীর্ঘদিন ধরে যে বর্ণবাদী ও সাম্প্রদায়িক বিভেদ চলছে , রাষ্ট্রীয়ভাবে ইসলামের নবীকে অবমাননার ভেতর দিয়ে সাম্প্রদায়িক সহিংসতাকে আরও উসকে দেওয়া হয়েছে।’

তারা আরও বলেন, ‘মতামত প্রকাশ করার জন্য বা কার্টুন প্রদর্শন করার জন্য কাউকে হত্যা করা, আক্রমণ করা, অথবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করা যায় না। আবার একজন ব্যক্তির অপরাধের জের হিসেবে রাষ্ট্রীয়ভাবে উসকানি দেওয়াও কোনভাবেই সমর্থনযোগ্য নয়।’

বিবৃতিতে অভিযোগ করা হয়, এখনও পর্যন্ত বাংলাদেশের সরকার এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেনি।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম