‘মানুষ পুড়িয়ে হত্যার ঘটনা বাংলাদেশ সম্পর্কে খারাপ বার্তা দেবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২০, ২১:১২আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ২১:১৪

গণসংহতি আন্দোলন

ধর্ম অবমাননার অজুহাত তুলে লালমনিরহাটে একজন ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার বিষয়টি বহির্বিশ্বে বাংলাদেশের মানুষ সম্পর্কে খারাপ বার্তা দেবে বলে মনে করে জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন। দলটির দুই শীর্ষ নেতা বলছেন, ‘বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যে উগ্রতা ও অসহিষ্ণুতার ভাবমূর্তি কোনও কোন মহল গড়ে তোলার চেষ্টা করছে, এই নৃশংস ঘটনা তাকে আরও শক্তিশালী করবার মধ্য দিয়ে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ সম্পর্কে আরও খারাপ বার্তা দেবে।’
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল এসব কথা বলেন।

যে কোনও ঘৃণা-বিদ্বেষ-উগ্রতার ফাঁদে পা না দিতে ও ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) লালমনিরহাটে কোরআন শরীফ অবমাননার কথিত অভিযোগে একজন ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা ও লাশ পুড়িয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। এই ঘটনার তদন্ত দাবি করেন জোনায়েদ সাকি ও আবুল হাসান। তারা নিহত ব্যক্তির পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

তারা আরও বলেন, 'ঘটনা প্রতিরোধে প্রশাসনের ব্যর্থতারও যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করতে পুলিশ সময়মত কেন উপস্থিত হতে পারলো না, সেই জবাবদিহিতাও অত্যন্ত জরুরি। কারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, তাদের উদ্দেশ্য কী ছিল, তারও যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করা প্রয়োজন।'

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী