যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণের জন্য বাস পোড়ানো হয়েছে: জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২০, ১৫:২৮আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৯:২৭

নাগরিক সমাবেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টি আকর্ষণের জন্য গতকাল বৃহস্পতিবার বাস পোড়ানো হয়েছে বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এর জন্য তিনি সরকারকে দায়ী করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গতকাল বাস পোড়ানোর ঘটনা ঘটেছে। সেটির গোপন রহস্য হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর জো বাইডেন সবাইকে কল দিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। কিন্তু বর্তমান সরকার শেখ হাসিনাকে একবারও কল দেননি। তাই তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য গতকাল বাস পোড়ানো হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে সাংবাদিক। তারা সব তথ্য তুলে ধরেন। আজ ওখানে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তিনি সবচেয়ে বড় ভুলটা করেছেন। যত বেশি সাংবাদিকদের কথা বলতে দেবেন তত বেশি গোয়েন্দা সংস্থা তথ্য পাবে।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক দাঙ্গা, বাড়ি পোড়ানোর মতো ঘটনা গণতান্ত্রিক দেশে হতে পারে না। সংখ্যালঘু কয়েকজন নেতা আলেমদের বিরুদ্ধে অপবাদ দিয়েছেন। এটা অবশ্যই সরকারকে খতিয়ে দেখা উচিত।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকের আলোচকরা বলছেন, বাংলাদেশের গণতন্ত্রকে কবরে সমাহিত করা হয়েছে। এটা থেকে মুক্তি পেতে হলে গণতন্ত্রকে কবর থেকে উঠাতে হবে। আমাদের সবাইকে সম্মিলিতভাবে রাস্তায় নামতে হবে। সরকারের এই দিন সব সময় থাকবে না।’

উক্ত নাগরিক সমাবেশে বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, আলমগীর মোহাম্মদ মহিউদ্দিন, এম. আব্দুল্লাহ, কবি আব্দুল হাই সিকদার,  নুরুল আলম রোকন, কামাল উদ্দিন সবুজসহ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন- রাজধানীতে হঠাৎ একাধিক বাসে আগুন  

/বিআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম