শনি ও রবিবার বিক্ষোভ ডেকেছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২০, ১৭:৫৮আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৯:২০

বিএনপি

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের ফলাফল বাতিল ও নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে শনিবার (১৪ নভেম্বর) ও রবিবার (১৫ নভেম্বর) দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী, শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং রবিবার সারাদেশে জেলা সদরে প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘আপনারা দেখেছেন যে, গতকাল (বৃহস্পতিবার) একেকটা সেন্টারের সামনে ২-৩-৪-৫শ’ করে বাইরে থেকে লোকজন এনে দাঁড় করে রেখেছে, যে-ই যাচ্ছে তাকে বের করে দেয় মেরে। এখানে নির্বাচনের নরমাল যে পদ্ধতি, এর কোনও কিছুর সুযোগ  নির্বাচন কমিশন বলুন, আর যারা দেশ চালাচ্ছে তারা রাখেনি। সবচেয়ে বড় কথা, পুলিশ এসব অপকর্মে সহযোগিতা করেছে।’

তার ভাষ্য, ‘আওয়ামী লীগ নানা মিথ্যাচার করবে এই নির্বাচনকে জাস্টিফাই করার জন্য। কিন্তু কোনোভাবে এই নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম