বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২০, ১১:৫৭আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১২:৫৪

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের সব শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগের নবনির্বাচিত কমিটি। শনিবার (১৪ নভেম্বর) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন।

যুবলীগের নেতাকর্মীরা ধানমন্ডি-৩২ এ সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর দোয়া-মোনাজাতে অংশ নেন। এরপর তারা যান বনানী কবরস্থানে শায়িত যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির কবরে শ্রদ্ধা জানাতে। তার কবরে শ্রদ্ধা নিবেদনের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত অন্যান্য শহীদের কবরেও শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। তারা দোয়া-মোনাজাতের মাধ্যমে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে এ কর্মসূচিতে সংগঠনটির নতুন কমিটির নেতাকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলে ফাহিম, জসিম মাতুব্বর, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আইন সম্পাদক সৈয়দ সাইদুল হক সুমন, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সায়েদ আশফাক আকন্দ তুহিন, উপ-সম্পাদক আরিফুল ইসলাম, শামসুল কবীর রাহাত, আব্দুল আজিজ, আদিত্য নন্দী প্রমুখ।

/এমএইচবি/আইএ/এমএমজে/
সম্পর্কিত
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
সর্বশেষ খবর
গাইবান্ধায় ভুল আগাছানাশকে ১৫ শতক ধানের জমি নষ্ট, দিশেহারা কৃষক
গাইবান্ধায় ভুল আগাছানাশকে ১৫ শতক ধানের জমি নষ্ট, দিশেহারা কৃষক
বিডা-বেজা-পিপিপিএ একীভূত: আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর
বিডা-বেজা-পিপিপিএ একীভূত: আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর
ইয়েমেনে হুথি ও সৌদিপন্থি সরকারের পাল্টাপাল্টি হামলায় পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা
ইয়েমেনে হুথি ও সৌদিপন্থি সরকারের পাল্টাপাল্টি হামলায় পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা
দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ
দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত