হেফাজতের নতুন কমিটি উদ্দেশ্যপ্রণোদিত, বিশেষ মহলের ইঙ্গিতে: মুফতি ওয়াক্কাছ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২০, ১৮:৫৮ আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৯:১৯

মুফতি ওয়াক্কাছ সংবাদ সম্মেলনে ‘হেফাজতে ইসলামের নতুন গঠিত কমিটি বিশেষ মহলের ইঙ্গিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে’ বলে অভিযোগ করেছেন সংগঠনটির সদ্য বিলুপ্ত কমিটির নায়েবে আমির ও ঢাকা মহানগর হেফাজতের প্রধান উপদেষ্টা জমিয়তে উলামায়ে ইসলামের আমির মুফতি মুহাম্মদ ওয়াক্কাছ।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণে ধোলাইপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন আসকান টাওয়ারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। এদিন চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের নতুন যে কমিটি হয়েছে, সেখানে মুফতি ওয়াক্কাছকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। তবে এই বাদ পড়েছেন আল্লামা আহমদ শফীর পুত্র মাওলানা আনাস মাদানী, মুফতি ফয়জুল্লাহ, মুফতি মঈনুদ্দীন রুহিসহ অনেকেই।
সাবেক সংসদ সদস্য মুফতি মুহাম্মদ ওয়াক্কাছ বলেছেন, ‘হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী সাহেবের ইন্তেকাল হয়েছে। এ কারণে তার পদটি পূরণের দরকার ছিল। কিন্তু আজকে হাটহাজারীতে যে কমিটি পুনর্গঠন হয়েছে, তা বিষয়বস্তুতে ছিল না। শুধু আমিরের জায়গায় একজন আমির ঠিক করলেই হয়ে যেতো।’
ওয়াক্কাছ অভিযোগ করেন, ‘আমি তো কেন্দ্রীয় নায়েবে আমির, ঢাকা মহানগর কমিটির প্রধান উপদেষ্টা। আমার সঙ্গে শুরুতেও কোনও আলোচনা করা হয়নি, এমনকি সম্মেলন পর্যন্ত বলা হয় নাই, চিঠিও দেওয়া হয় নাই। এইভাবে অনেক আলেম বাদ পড়ে গেছেন।’
তিনি বলেন, ‘মনে হয় এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেফাজতে ইসলামের ব্যাপকতা, সর্বজনীনতা ক্ষুণ্ণ করার জন্য বিশেষ মহলের ইঙ্গিতে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা পদক্ষেপ। কারও ইঙ্গিতে এগুলো করা হয়েছে।’
২০ দলীয় জোটের শরিক দলের নেতা মুফতি ওয়াক্কাছ আরও বলেন, ‘যারা চায় না এ দেশে উলামায়ে কেরাম একসঙ্গে থাকুক, কোরআনের কথা বলুক, তারাই এটা করিয়েছে বলে সন্দেহ হচ্ছে আমার।’

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট 
ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট 
পোশাকশ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে বললেন ‘আমি জীবিত ও সুস্থ আছি’
পোশাকশ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে বললেন ‘আমি জীবিত ও সুস্থ আছি’
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী