পুলিশের সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২০, ১৭:০৪আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৭:০৪

বিএনপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিডিয়া সেন্টারে শনিবার (২১ নভেম্বর) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গত ১২ নভেম্বর পল্টন থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যুবদলের তিন নেতার সরাসরি জড়িতের যে দাবি করা হয়েছে, তা সাজানো বলে জানিয়েছে বিএনপি। দলটির মুখপাত্র এমরান সালেহ প্রিন্স শনিবার বিকাল সাড়ে ৪টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ এক সংবাদ সম্মেলন করেছে। উক্ত সংবাদ সম্মেলনে গত ১২ নভেম্বর ঢাকায় গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে। বিএনপি এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

বিএনপির বিবৃতিতে বলা হয়, ‘এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকেই বিএনপি বলে আসছে, এই ঘটনার সঙ্গে বিএনপির কোনও সম্পৃক্ততা নেই। বিএনপি জ্বালাও পোড়াওসহ অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতের মতোই এর দায় বিএনপি’র ওপর জবরদস্তিমূলকভাব চাপিয়ে দিতে চায় সরকার।’

প্রিন্স বলেন, ‘জনমনে বিভ্রান্তি ও বিএনপিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে সরকার। সরকারের এই ধরনের অপকৌশলে বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করছে। এটি সরকারের সাজানো নাটকের পূণরাবৃত্তি মাত্র।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে সরকারকে আবারও এ ধরনের অপতৎপরতা বন্ধ করার এবং সরকারের অপপ্রচার ও মিথ্যাচারে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি বিএনপি আহ্বান জানাচ্ছে।’

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম