বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ক্ষমার অযোগ্য: ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২০, ১৬:২৪আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৬:৩৩

ওয়ার্কার্স পার্টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূর্ণ কথা ও আচরণ ক্ষমার অযোগ্য বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়, মুজিববর্ষে যখন জাতি বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম, তার আদর্শ ও একটি স্বাধীন গণতান্ত্রিক সমতাভিত্তিক উন্নত বাংলাদেশ গড়ে তোলায় তার লক্ষ্যকে স্মরণ করছে, তখন একটি মহল তার ভাস্কর্য নিয়ে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, তা ক্ষমার অযোগ্য।

‘ওয়ার্কার্স পার্টি ইতোপূর্বে লালনের ভাস্কর্য এবং হাইকোর্টের ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্য নিয়ে স্পষ্টই বলেছে— ভাস্কর্য আর মূর্তি এক জিনিষ নয়। একে মূর্তি পূজার সঙ্গে তুলনা করা কেবল বালখিল্যতা নয়, ধর্মের বিকৃতি।’

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে আরও বলা হয়, এসব লোকের বিবৃতি ও বক্তৃতায় বঙ্গবন্ধুর সম্মান এতটুকু ক্ষুণ্ন হবে না। তিনি জাতির কাছে চিরজীবী থাকবেন। কিন্তু এসব লোককে অব্যাহতভাবে এসব দাবি করার সুযোগ দিলে তারা উদ্ধত্যের চরম পর্যায়ে পৌঁছবে।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী