বিএনপির উদ্দেশ্য বিশৃঙ্খলা সৃষ্টি: আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৫, ১০:৫৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১০:৫৮
image

পৌর নির্বাচন আওয়ামী লীগ অভিযোগ করেছে, বিএনপির উদ্দেশ্য পৌরসভা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করা। গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলুক এটা বিএনপির উদ্দেশ্য নয়। তারা নির্বাচন ঘিরে ষড়যন্ত্র করছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। পৌর নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়া জানান তিনি। 
বুধবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভোটগ্রহণের পর থেকেই বেশ কিছু পৌরসভায় বিএনপির এজেন্টদের মারধর করে আওয়ামী লীগের কর্মীরা প্রকাশ্যে নৌকায় সিল মারছে।
রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় খালিদ মাহমুদ বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে বিএনপি এ ধরনের কথা বলেছে। শুধু এ ধরনের কথাই নয়, নির্বাচন ঘিরে তারা মুক্তিযুদ্ধ নিয়ে নিয়ে কটাক্ষ করেও কথা বলছে। বিএনপি বারবার উত্তেজক কথা বলছে নির্বাচন ঘিরে। এ ধরনের কথা তারা বলবেন এটা আমরা আগে থেকেই আশঙ্কা করেছিলাম।’

/পিএইচসি/এফএস/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম