‘সখী গণতন্ত্র কারে কয়, সে কি কেবলই যাতনাময়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২০, ১৭:৩৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২২:১১

‘সখী গণতন্ত্র কারে কয়, সে কি কেবলই যাতনাময়’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ দেশে গণতন্ত্র কোথায়? যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই, নিজের ভোট নিজে দেওয়ার ক্ষমতা নেই, সেখানে আমরা কীসের গণতন্ত্রের কথা বলি। নিজের অধিকারের কথা বললেই মামলা-হামলার শিকার হবেন। তাই গণতন্ত্রের কথা শুনলেই আমার রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানের কথা মনে পড়ে যায়। তাই আমি আমার মতো করে বলি, সখী গণতন্ত্র কারে কয়, সে কি  কেবলই যাতনাময়।

রবিবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে শুধু আমাদের দেশে গণতন্ত্রের এই সমস্যা না। ভারতের দিকে তাকান, সবচেয়ে বেশি জনসংখ্যার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করা সেখানেও গণতন্ত্র ঝুলে আছে। ইরাক, আমেরিকা কোথায় গণতন্ত্র আছে। সব জায়গায় গণতন্ত্র কাঁদছে।

তবে আজকের (৬ ডিসেম্বর) এই দিনের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এটা বিশ্বের সকল গণতান্ত্রিক মানুষের জন্য উল্লেখযোগ্য একটা দিন। আপনারা দেশের সংবাদপত্র মিডিয়ার দিকে তাকালে বুঝবেন। যাদের সরকারের পক্ষ থেকে বারবার কোণঠাসা করে রাখা হয়। তারাও আজ বড় বড় করে কলাম লিখেছেন। এর মানে এটাই তারাও জানেন বেশি কোনও গণতন্ত্র নাই। সেটা ফিরিয়ে আনতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা হতাশ হবেন না। ধৈর্য ধারণ করুন। আজ পুরো দেশের মানুষ হাহাকার করছেন। কোথাও তাদের স্বস্তি নেই। স্বৈরাচারের হাতে থেকে মুক্তির জন্য একবার রক্ত দিয়েছেন। আবারও আপনাদের ত্যাগ স্বীকার করতে হবে। গণতন্ত্র এমনি এমনি ফিরে আসবে না। ১ লাখ মামলা আর ৩৫ লাখ আসামি। হয়তো সংখ্যাটা আবার বাড়বে। প্রস্তুতি নিতে থাকেন, বার্তা এলেই মাঠে নামতে হবে।

কুষ্টিয়ার ঘটনার বিষয়ে বিএনপির এ নেতা বলেন, গভীর এক ষড়যন্ত্র চলছে। গতকাল রাতে বিএনপির কুষ্টিয়া অফিস ভাঙচুর করা হয়েছে। বিএনপির সাধারণ সম্পাদকের ব্যবসা প্রতিষ্ঠান হামলা চালানো হয়েছে। আমরা সবাই জানি, এ সময় কোন অপকর্মই আপনারা ছাড়া কেউ করার সাহস রাখে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান।

/এসএইচ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর

গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম