নারীবিরোধী সব প্রচারণা বেআইনি ঘোষণার দাবি সাইফুল হকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২০, ১৯:০৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৯:১১

বক্তব্য রাখছেন সাইফুল হক

নারীর অধিকার ও মর্যাদাবিরোধী সব ধরনের প্রচারণা অবিলম্বে বেআইনি ঘোষণা করার দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘কুপমণ্ডুক পশ্চাৎপদ প্রতিক্রিয়াশীল শক্তি এখনও নারীর গণতান্ত্রিক, মানবিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী নারীবিদ্বেষী প্রচারণা ও ফতেয়াবাজি অব্যাহত রেখেছে।’

বুধবার (৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর  সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে ‘নারী শিক্ষা ও নারী শক্তির পথিকৃৎ’ বেগম রোকেয়ার জন্মবার্ষিকীতে শ্রমজীবী নারী মৈত্রী আয়োজিত আলোচনা সভায় সাইফুল হক এসব কথা বলেন।

সাইফুল হক অভিযোগ করেন, প্রশাসনের পরোক্ষ মদদে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে এরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীবিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। নারীকে ভোগের পণ্য হিসেবে প্রচার করে এদের অশ্লীল ও আপত্তিকর বক্তৃতা-বিবৃতি অব্যাহত রয়েছে।

শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি নারী নেত্রী বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন— নারী মৈত্রীর সাধারণ সম্পাদক রাশিদা বেগম, যুগ্ম সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভা, কেন্দ্রীয় নেত্রী তিথি সুবর্ণা, বিলকিস বেগম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শাহাদাৎ হোসেন শান্ত, বিপ্লবী ছাত্র সংহতির জোনায়েত হোসেন প্রমুখ।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম