ভাসানীর প্রতি শ্রদ্ধা জানালো ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২০, ১৫:৪০আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১৫:৪০

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা জানায় ন্যাপ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেবেল রহমান গানি নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনের একটি মিলনায়তনে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করে দলটি। এতে দলের মহাসচিব গোলাম মোস্তফাসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘মওলানা ভাসানী জনগণের কথা ভেবেছেন। তিনি আমাদের মুক্তি আন্দোলন শিখিয়েছেন। স্বাধীনতার অর্থ জানিয়েছেন। স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। দুর্ভাগ্য আমরা তার মতো সাহসী হইনি।’

আলোচনায় আরও অংশ নেন  বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জেএসপি চেয়ারম্যান মিজানুল রহমান মিজু, ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, বাংলাদেশ নাগরিক জোট চেয়ারম্যান এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ, জাতীয় জনতা ফোরাম সভাপতি মোহাম্মদ ওয়ালিদ সিদ্দিকী তালুকদার, আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন সভাপতি এইচ এম মনিরুজ্জামান প্রমুখ।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম